স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না। কারণ, এরা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনও রাষ্ট্রক্ষমতায় আসতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণকে প্রতিপক্ষ মনে করে। তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাকস্বাধীনতা, ভোটাধিকার। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসের। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায়।
শনিবার দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের
৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ নং ওয়ার্ড ও বংশাল থানা বিএনপি বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। গণতন্ত্রের জন্য যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে সে গণতন্ত্রকে পদদলিত করেছে এই আওয়ামী লীগ। এরা দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না।
এসময় ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, মহানগর নেতা আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, কাউন্সিলর নাসরিন রশীদ পুতুল, তাজ উদ্দিন আহমেদ তাইজু, কাউন্সিলর মামুন আহমেদ, হাজী আদিল, ইয়াকুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
সব মন্তব্য
No Comments