ডেস্ক রিপোর্ট: দুর্নীতিবিরোধী গণপ্ল্যাটফর্ম ‘লুটেরাদের বিরুদ্ধে আমরা’-এর উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর ২০২৪, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীনেত্রী তাহেরা বেগম জলির সভাপতিত্বে উপরোক্ত দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমাজের নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশের শুরুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রদত্ত স্মারকলিপি পাঠ করেন ও সমাবেশ পরিচালনা করেন জননেতা আবদুলøাহ ক্বাফী রতন। সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, কৃষকনেতা সাজ্জাদ জহির চন্দন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামসেদ আনোয়ার তপন, শ্রমিকনেতা শামীম ইমাম, সাদেকুর রহমান শামীম, আব্দুল কুদ্দুস, হযরত আলী, গরিব মুক্তি আন্দোলনের নেতা শামসুজ্জামান মিলন, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ।
নেতৃবৃন্দ স্মারকলিপির বক্তব্য সমর্থন করে হাসিনা স্বৈরাচারের আমলে সংগঠিত সকল আর্থিক অনিয়মের শ্বেতপত্র প্রকাশ, দোষীদের বিচার ও লুণ্ঠনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নগদায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান।
সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments