স্টাফ রিপোর্টার: সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নিন্দা জানিয়েছে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে নির্মাণ শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। এ সময় নেতৃবৃন্দ নির্মাণ শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমআইন প্রনয়ন, রেশনিং ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মতবিনিময় ও প্রতিবাদ সভায় ‘ওসমান গনি ও ফারুক গংদের’ বেআইনী কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ইনসাবের সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বিদ্যমান শ্রম পরিস্থিতি ও সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক। রিপোর্টে বলা হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর জাতীয় কনভেনশনে উত্থাপিত ৩০ হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি, রেশনিং, শ্রমআইন, কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবীর পক্ষে দেশের নির্মাণ শ্রমিকরা জোড়ালো ভুমিকা রেখে আসছে। নানাভাবে সে প্রক্রিয়াকে বাধাগ্রস্থ্য করাই হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী এই চক্রের লক্ষ্য। সভায় ওসমান গনি গংদের অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে সোচ্চার থাকার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পদক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments