সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দুরুল হোদা।
২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে মুন্ডুমালা পৌরসভার ৫ নাস্বার ওয়ার্ড ঝলঝলিয়া গ্রামে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দিলিপ মার্ডির সভাপতিত্বে ও শ্রীকান্ত হেমরমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির।
শুভেচ্ছা জানিয়ে দুরুল হোদা বলেন,“দুর্গাপূজা আমাদের জাতীয় উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ,সামগ্রী গ্রহণ করতে আসা স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বিএনপি নেতা দুরুল হোদাকে ধন্যবাদ জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments