ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের জন্য গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র সিদ্ধান্তে কেউ সংক্ষুদ্ধ হলে আপিলের সুযোগ রাখতে ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়েছে।
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে সভাপতি এবং প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
আপিলের আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিটি আপিলের নিষ্পত্তি করবে বলে কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
সব মন্তব্য
No Comments