উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া দোসতিনা মাহামুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অর্থের বিনিময়ে আয়া নিয়োগের অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারী শনিবার ওই মাদ্রাসার আয়া নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পদে মোট ৮জন প্রার্থী অংশ গ্রহন করেন। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী প্রার্থী ও প্রতিষ্ঠানের জমিদাতা পরিবারের সদস্য মোঃ হাসান হাওলাদার লালুর স্ত্রী মোসাঃ ফাতিমা খানম অভিযোগ করে বলেন, মৌখিক পরীক্ষায় আমাদেরকে কোন প্রকার প্রশ্ন না করেই অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান আমি অকৃতকার্য হয়েছি বলে জানান। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী মোঃ রুহুল আমিন হাওলাদারের মেয়ে রুবি আক্তার ও ছালেক হাওলাদারের মেয়ে সোনিয়া আক্তার অধ্যক্ষের বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন, মিজানুর রহমান হাওলাদারের স্ত্রী শামিমার কাছ থেকে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান মোটা অংকের টাকা খেয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। পরীক্ষার্থী ফাতিমা খানমের স্বামী মোঃ হাসান হাওলাদার লালু অভিযোগ করে বলেন, তার বাবা ওই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। এখনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রকার আর্থিক সাহায্য তারা পাননি। তিনি অধ্যক্ষের কাছে তার স্ত্রীর আয়া পদে চাকুরীর জন্য অনুরোধ করতে গেলে অধ্যক্ষ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অনেক খরচ রয়েছে। প্রায় ৩/৪ লক্ষ টাকা খরচ হবে যা তোমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। উল্লিখিত বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মনীতি মেনে স্বচ্ছাভাবে নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। যারা পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয়েছেন তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি কোন আর্থিক লেনদেন করিনি। এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইটালী প্রবাসী মোঃ জাকির হোসেন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও সম্ভব হয়নি। উক্ত নিয়োগ পরীক্ষার বিষয়ে তদন্ত পূর্বক সঠিক, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভূক্তভোগী প্রার্থীরা।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments