রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন। শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ ও সিজি কমিউনিকেশন বিডি’র যৌথ উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকালে ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের বর্ণাঢ্য কমমর্য়জীবন শীর্ষক আলোচনাসভা, শীত বস্ত্র বিতরণ ও শেরেবাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা। উদ্বোধক ছিলেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব ও ফুটবল ফেডারেশন গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জকরিয়া। শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান প্রমুখ। প্রসঙ্গত হাবিবুর রহমান জুয়েল ১৯৯১ সালে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ১৯৯৪ সালে বানারীপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক,১৯৯৭ সালে বানারীপাড়া পৌর ছাত্রদলের সভাপতি,২০০২ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ২০০৫ সালে উপজেলা যুবদলের সভাপতি ও একই সঙ্গে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি পৌর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। কোভিড -১৯ মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা ও খাদ্য সামগ্রী নিজ হাতে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। এদিকে তরুণ রাজনীতিক ও সমাজসেবক মো. হাবিবুর রহমান জুয়েল শেরেবাংলা একে ফজলুল হক স্মৃতি পদক পাওয়ার গৌরব অর্জন করায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments