ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন আজ ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতাকে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এবং বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। জনাব ইনু মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে 'মুক্তিযোদ্ধা দিবস' উদযাপনে জন্য ঝুলি রাখা সরকারী প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবি জানান। তিনি বলেন, 'ছুটি চাইনা। কিন্তু মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।'
এছাড়া জাসদ ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি আজ সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার, মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments