জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে: মুহাম্মদ ফাওজুল কবির খান
স্টাফ রিপোর্ট: জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেনের ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পরিচালনায় শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস এর পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
১৯৭১’এ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, সম্ভ্রমহারা মা-বোন ও জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে রেলপথ উপদেষ্টা বলেন, গণপরিবহনের উপর গুরুত্বারোপ করে বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এতে জনসাধারণ স্বল্পব্যয়ে দ্রুত ঢাকা-গাজীপুর যাতায়াত করতে পারবেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা-নরসিংদী-ঢাকা ও ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে এসময় জানান তিনি।
এছাড়া শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
পথচারীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আমরা পূর্ণাঙ্গ বিআরটি ব্যবহার করতে পারব এবং এ লক্ষ্যকে সামনে রেখে অতি দ্রুত বিআরটি’র অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। সবশেষে প্রকল্প দুটি বাস্তবায়নে তিনি গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্হানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং গাজীপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ...
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ...
স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউরোপীয় ...
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
সব মন্তব্য
No Comments