সৈয়দ মাহামুদ শাওন ( চাঁপাইনবাবগঞ্জ) :দীর্ঘ ৪১ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইমামকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-চকআলমপুর এলাকায়।
রানিহাটী ইউনিয়নের চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসরাফ উদ্দিন কে (৮২) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম মাওলানা আসরাফ উদ্দীন রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী পন্ডিতের ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।
বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা আসরাফ উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো, সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।
জানা যায়, মাওলানা আসরাফ উদ্দীন চকআলমপুর-বেলপাড়া জামে মসজিদে ইমামতি করেন টানা ৪১ বছর। এর আগে এলাকার চুনাখালী এনায়েতুল্লাহ আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দীর্ঘসময় তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।
চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের সেক্রেটারী সালাহ উদ্দীন জুয়েল বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪১ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments