বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল (মৌলভীবাজার): এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন সৈয়দ আরমান জামী।
আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের ছেলে সৈয়দ আরমান জামী তার রেজাল্ট জানিয়ে বলেন, ফলাফল জিপিএ ৪.৯২ পেয়েছি।
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
এইচএসসির ফলাফলে খুশি হলেও সন্তুষ্ট নন উল্লেখ করে জামী বলেন, ‘আমি এর আগে প্রাথমিকে গোল্ডেন এ+ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাইনি। যদিও পরীক্ষা আমি ভালোই দিয়েছিলাম। ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দিলেও ফলাফল আশানুরূপ হয়নি। এ কথা আমার শিক্ষকরা ও ক্লাসমেট সকলেই উল্লেখ করে এখনো আফসোস করেন। এবারও এইচএসসিতে ফলাফল আশানুরূপ হয়নি। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। পরীক্ষা ব্যবস্থা, নিরীক্ষা পদ্ধতি ও পুনঃনিরীক্ষা যথাযথ কীনা, তা খতিয়ে দেখা দরকার।"
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments