কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বর্নাঢ্য র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ও সৈকত প্রদক্ষিন করে। এতে পর্যটন সংশিøষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ পর্যটন সংশিøষ্ট বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহন করেন। পরে পর্যটন হলিডে হোমস’র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্ল, কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ, প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বক্তারা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments