রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী এবং এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে রাত-দিন প্রকাশ্যে শত শত জেলে নৌকায় অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে অবাধে এ মা ইলিশ শিকার করছেন। নিষেধাজ্ঞার শুরু থেকে এ পর্যন্ত বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৭জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া মঙ্গলবার ( ২৯ অক্টোবর) রাতে অভিযান কালে গ্রেপ্তার এড়াতে নৌকা থেকে সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘন্টা পরে বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) দুপুরে নদীতে জেলে শহীদ সিকদারের (৭২) মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ স্বজনরা উদ্ধার করে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করেন। এ দুর্ঘটনার পরেও থেমে নেই মা ইলিশ শিকার। সন্ধ্যা নদীর তীরবর্তী বসবাসকারীসহ স্থানীয়দের অভিযোগ নদীতে অভিযান চলছে দায়সারা গোছের নামকাওয়াস্তে। এদিকে,অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমানের ইলিশ ইয়াতিম খানায় বিতরণের পাশাপাশি অভিযানে থাকাদের মধ্যে ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে। বন্দর বাজারের মৎস্য আড়ৎদার ও বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুধীর রঞ্জন অভিযোগ করে বলেন, ঢিলেঢালা অভিযানের সুযোগে রিল্যাক্স মুডে জেলেরা রাত-দিন সমানে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ইলিশ নিধন করছেন। নিধন করা এসব মা ইলিশ স্বল্প মূল্যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ফেরী করে বিক্রি করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী বলেন,নিরাপত্তাহীনতার মাঝেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি । তবে জেলেরা নিজেরা সচেতন না হলে শুধু অভিযান করে ইলিশ নিধন বন্ধ করা সম্ভব না।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মোস্তফা জানান, পুলিশ নিয়মিত সন্ধ্যা নদীতে মৎস্য অভিযানের দুটি টিমে রাত-দিন ২৪ ঘণ্টা ডিউটি করছে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার বলেন, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় এখন পর্যন্ত ৭জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। অভিযানের সময় জেলেদের হামলার শিকার হচ্ছেন তারা। জনবল সংকট ও হামলার কারনে পুলিশের অনাগ্রহ থাকা সত্ত্বেও ঝুঁিক নিয়ে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments