স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা।
বুধবার রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এমএ আরিফের সভাপতিত্বে এতে সহ সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্রজনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সে একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীল নকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিলো জাতীয় পার্টি।
তিনি বলেন, ১৪ জানুয়ারি দিনের ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জিএম কাদের বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হোন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতো তাহলে আজকে হাজারো ছাত্রজনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জিএম কাদেরের কাছে মূখ্য।
বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে মেনন-ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মজিবুল হক চুন্নুর কেনো বিচার হবে না?আজকে হত্যা মামলার আসামী হয়েও জিএম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন তখন খুনী অপরাধীদের সঠিক বিচার নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
মানববন্ধনে জিএম কাদেরসহ শেখ হাসিনার দোসরদের বিচারের দাবি আগামী রবিবার মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments