কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সুন্দরবন বিদস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সুন্দরবনের সুরক্ষায় ন্যায্য জ্বালানি রূপান্তর, পরিবেশগত ন্যায্যতা ও টেকসই সমাধান নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাবের ইঞ্জি.তৌহীদুর রহমান মিলনায়তনে প্রান্তজন, এ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর আয়োজন করে।
সংলাপের ধারণা পত্র উপস্থাপন করেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এবং পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মো.হুমায়ুন কবির। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে অতিথি হিসেবে আলোচনা করেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.ফাতেমা হেরেন, উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল হক, পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সাংবাদিক অমল মুখার্জী।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন স্থপতি মো.ইয়াকুব খান, শিল্প কলা একাডমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি সাথে উপকুলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে সুন্দরবন হুমকির মুখে। তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
এ সংলাপে যুব প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মী সহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments