স্টাফ রিপোর্টার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। দেড়টি দশক এ রাষ্ট্রকে কূড়ে কূড়ে খেয়েছে। এদেশটি নতুন সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা উৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দিবে।
শুক্রবার কাকরাইলস্থ আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে গণপ্রকৌশলী দিবস ২৪ এবং আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক বলেন, গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকায় ভেজাল, মশার ঔষধে ভেজাল, খাবার স্যালাইনে ভেজালও করেছে। নিম্ন মানের ঔষধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটু কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিলো না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে যেত না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণে এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্রজনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহিদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।
আইডিইবি'র অন্তবর্তীকালীন আহবায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments