সৈয়দ মাহামুদ শাওন ( নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিএনপি`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা তিনটায় উপজেলার ইসলামপুর-চাটাইডুবি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব হেলাল উদ্দীন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক নেতা ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু)।
উক্ত কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সারোয়ার জাহান, যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য তারেক আহমেদ, মোঃ বিলাত আলী, তৈমুর রহমান, রায়হান মাহফুজ চন্দন, মাসুদ রানাসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments