ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিল ডাকাতিয়া রক্ষায় কৃষি ও কৃষকের স্বার্থে পঠিয়াবান্দা থেকে মুজারঘুটা পর্যন্ত রাস্তা নির্মান, বুড়ির খালসহ ৮০ ফুট খালের সংযোগ খালগুলি খনন, শালুয়া শোলমারী হয়ে শিবসা পর্যন্ত নদী খননসহ জোয়ার ভাটা বহমানের জন্য রেগুলেটর সিস্টেম তুলে দেওয়া, বিআরএস খতিয়ানের সংশোধনী, ভূমি অফিসের দূর্নীতি বন্ধ, সহজ শর্তে কৃষকের ঋণ প্রদান ও আসন্ন ইরি মৌসুমে ফসলের ন্যায্য মুল্যের দাবিতে ফুলতলা উপজেলা জাতীয় কৃষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার শুক্লা-স্বরণিকা মাধ্যমিক বিদ্যালয়ে খুলনা জেলার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়, কমরেড সেলিম আকতার স্বপন, এ্যাড. পুলিন বিহারী মন্ডল, কমরেড রেজোয়ান আলী খান, ওয়ার্কার্স পার্টির নেতা আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, আঃ হামিদ মোড়ল, হরিদাস সরকার, গুরুদাস সরকার, অমুল্য হালদার, সুব্রত মল্লিক, প্রসেনজিৎ হালদার, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, মনোরঞ্জন হালদার, সত্যেন মন্ডল। সভা পরিচালনা করেন খান সিরাজুল ইসলাম। সভায় বক্তারা উল্লেখিত দাবি দাওয়া সমুহ মেনে নেওয়ার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments