স্টাফ রিপোর্টার: সাংবাদিক মুন্নি সাহাকে গত ভোর রাতে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
অসুস্থতা বিবেচনা ও আদালত থেকে জামিন নেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে সাংবাদিক মুন্নি সাহাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে তেজগাঁও থানা পুলিশ নিয়ে যায়। পরে ডিবি কার্যালয় নেওয়া হয়।
জানাগেছে, কারওয়ান বাজার জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কয়েকজন তাঁকে ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ তাকে নিয়ে যায়।
সাংবাদিক মুন্নী সাহা এক টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments