নাটোর প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর সদরের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১জনের বিরুদ্ধে নাটোরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে নাটোর থানায় মামলাটি দায়ের করেন শহরের মল্লিকহাটি মহল্লার মনু মিয়ার ছেলে মো. ফজের আলী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, নাটোর কোর্টের জিপি আব্দুল মালেক শেখ, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী,তার ছেলে নাটোর পৌরসভার কাউন্সিলর আকিব চৌধুরী, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান, সাবেক এমপি শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর ও তাদের ভাগ্নে নাটোর পৌর সভার কাউন্সিলর নাফিউ ইসলাম অন্তরসহ ১১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে মামলায় আসামী করা হয়েছে।
মামলার বাদী মো.ফজের আলী বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন তার ছেলে ইয়াছিন ইসলাম (১৭) অন্যদের সাথে শহরের মাদরাসা মোড়ে ছাত্র আন্দোলনে যায়। আসামীরা তার ছেলেকে মারপিট করে সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালাসের দোতালায় একটি কক্ষে নিয়ে আটকে রাখে। ঢাকার আন্দোলনকারীরা গণভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়। এই খবরে দুই নং আসামী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল তার নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘরে আটক তার ছেলে ইয়াছিন ইসলাম নিহত হয়। সারা দেশে আন্দোলন ও সরকার পতনের পর পুলিশ দায়িত্ব পালন না করায় তার মামলা করতে বিলম্ব হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত
নাটোর থানার ওসি মিজানুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments