স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও গুপ্ত হত্যার বিচার, হত্যা-হামলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সাবেক সেনাকর্মকর্তার সন্তান কর্তৃক গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে আজ (২১ ডিসেম্বর, ২০২৪) বিকাল ৪.৩০ টায় ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ।
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের ৪ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়াও অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের টার্গেট করে হত্যা করা হয়েছে, তা রোধ করতেও সরকার ব্যর্থ। সরকার মুখে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার কথা বললেও অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সাবেক সেনাকর্মকর্তার সন্তান কর্তৃক গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীকে হত্যা এবং কুমিল্লায় তুচ্ছ ঘটনায় রিক্সাচালককে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার দাবি করছি। ৪ মাস অতিবাহিত হলেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। ইজতেমাকে কেন্দ্র করে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেওয়া মামুনুল হককে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা চলছে, সর্বশেষ নাটোরে মহাশ্মশানে পুরোহিতকে হত্যা করে লুটপাট চালানো হয়েছে। পূর্ববর্তী স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত এই অন্তর্বর্তীকালীন সরকারও চেতনা ব্যবসা শুরু করেছে। সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ সকল রাজনৈতিক দলকে সম্ভাব্য ফ্যাসিস্ট বলেছেন, অথচ স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোয় রাজপথে সক্রিয় থেকেছে, জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছে। শারমিন মুর্শিদরা গত ১৫ বছর সাম্রাজ্যবাদীদের টাকায় এনজিও চালিয়েছেন, সরকারের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোন টালবাহানা সহ্য করা হবে না। একইসাথে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা বিধান ও গুপ্ত হত্যার বিচার করতে হবে। সেনাকর্মকর্তার সন্তান কর্তৃক বুয়েটের শিক্ষার্থীকে হত্যা ও কুমিল্লায় রিকশাচালককে হত্যার বিচার করতে হবে। এর অন্যথায় হলে আমরা পুনর্বার আন্দোলনে নামতে বাধ্য হব।"
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments