উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী উজিরপুর বন্দর বাজার কমিটির সভাপতি হয়েছেন মোঃ শামসুল হক সিকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদুত জামান কমরেড।
৩০ জানুয়ারি রাতে উজিরপুর বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাধারণ সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে
সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত হন তারা। বাজার কমিটির সভাপতি শামসুল হক শিকদার চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ।
অপরদিক সাবেক ছাত্রদল নেতা ও তরুণ যুবদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উজিরপুর উপজেলার তুমুল জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে কমরেড।শাহাদুত জামান কমরেড বলেন, আমি উজিরপুর বাজারকে একটি আধুনিক ও সিন্ডিকেট মুক্ত ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে তুলব। আজ থেকে এ বাজারের কোন ব্যবসায়ী হয়রানির শিকার হবে না। তাদের কে কোন অবৈধ চাঁদাও দিতে হবে না।ব্যাবসায়ীদের সকল উন্নয়ন মুলক কর্মকান্ডে পাশে থাকার আশা ব্যাক্ত করেন। সভাপতি শামসুল হক সিকদার বলেন ব্যাবসায়ীদের সুখে- দুঃখে পাশে ছিলাম এবং থাকবো।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments