ডেস্ক রিপোর্ট: মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার মাধ্যমে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী সমাজ গঠনের যে আকাংখা তৈরি হয়েছিল তার সাথে প্রহসন করা হয়েছে জানিয়ে বিবৃতি প্রদান করেছে জাতীয় ছাত্রদল। একই সাথে সংগঠনটি দাবি করে বিদ্যমান বৈষম্যমূলক সমাজব্যবস্থা টিকিয়ে রেখে শাসকগোষ্ঠীর মধ্যে সাম্রাজ্যবাদেরদালালের পরিবর্তন হয়েছে কেবল। এ প্রেক্ষিতে সর্বজনীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান।
নেতৃদ্বয় জানান, আজ থেকে ১৬ বছর আগে মার্কিন পরিকল্পনায় ও মার্কিন-ভারতের সমন্বিত পরিকল্পনায় স্বৈরতান্ত্রিক আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই মার্কিন পরিকল্পনা কার্যকর করার সাথে সাথে ভারতের স্বার্থরক্ষায় একের পর এক জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে। পরবর্তীতে সাম্রাজ্যবাদী শক্তি চীনের সাথে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের আন্ত:সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বৃদ্ধি পেলে ক্ষমতায় টিকে থাকার জন্য সাম্রাজ্যবাদের দালাল আওয়ামীলীগ সরকার চীন-রাশিয়ার সমর্থনে সাম্রাজ্যবাদের আরেক দালাল ভারতীয় মদদে বিনা ভোটের নির্বাচন করে স্বৈরতান্ত্রিক উপায়ে ক্ষমতায় টিকে থাকে। এ সময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম দমন করতে হত্যা, গুম ও মামলা-মোকদ্দমার মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী স্বৈরতান্ত্রিক সরকার। এছাড়া দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বেপরোয়া ঘুষ-দুর্নীতি-লুটপাট ও সাধারণ মানুষের উপর শোষণ-নির্যাতন তীব্রতর হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জভ‚ত হয়। এর বিরুদ্ধে সামগ্রিক শিক্ষা সমস্যা ও বেকার সমস্যার আংশিক চিত্র তুলে ধরে কোটা সংস্কারের দাবিতে ছাত্রসমাজ আন্দোলন করলে কয়েকশো মানুষকে নৃশংসভাবে হত্যা ও অসংখ্য মানুষকে গুরুতর আহত করে বর্বর স্বৈরতান্ত্রিক শেখ হাসিনা সরকার। এর ফলে দেশ-বিদেশে সর্বত্র সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং ছাত্র-মধ্যবিত্ত-জনতার গণবিস্ফোরণে স্বৈরাচার শেখ হাসিনা দেশ পালাতে বাধ্য হয়। শত শত মানুষের এই আত্মত্যাগের বিনিময়ে মানুষের আকাংখা তৈরি হয়েছিল যে, দেশীয় স্বৈরাচার ও বিদেশী সা¤্রাজ্যবাদী প্রভুদের থেকে মুক্ত হয়ে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠণ হওয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে আন্ত:সাম্রাজ্যবাদে দ্বন্দ্বে এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের অবস্থান আরও অগ্রসর হলো। এর ফলে রসাম্রাজ্যবাদের আগ্রাসীযুদ্ধে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার বিপদ আরও ত্বরান্বিত হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments