ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৪২ ভোট। একই পদে অন্য দুজন প্রার্থী দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট ও দৈনিক আমাদের সময়ের মিজান মালিক পেয়েছেন ৫২ ভোট।
সহ-সভাপতি পদে মুহা. জাহাঙ্গীর আলম ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট ও নিত্য গোপাল তুতু পেয়েছেন ৫২ ভোট।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী মামুনুর রশীদ ১১৬ ও উমর ফারুক আলহাদী ২৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান-উ-জামান ৭০ ভোট ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছের ১১৯ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট।
কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদের বিপরীতে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে তাদের ক্রম নির্ধারণে এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমানুর রহমান রনি। সিরাজুল ইসলাম ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এবারের নির্বাচনে ৬টি সম্পাদকীয় পদে বিনা প্রদিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬জন। তারা হলেন- সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম।
মোট ১৫টি পদের মধ্যে ৯টি পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ২৮৯জন ভোটারের মধ্যে ২৭১টি ভোট পড়েছে। ভোট গণনা শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। অপর সদস্যরা হলেন, দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক এস এম আবুল হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডিকাব এর ট্রেজারার আহমদ আতিক।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments