নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জোরপূর্বক জমি দখলে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন দুলালী খানম নামে এক যুবলীগ নেত্রী। এ সময় তাকে শীলতাহানীরও চেষ্টা চালায় হামলা কারীরা। উক্ত ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের থানতলী ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুলালী খানম মাদারীপুর জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।
অভিযোগ সূত্রে জানা যায়, দুলালী খানমের স্বামী মোঃ হানিফ খান তার চাচতো বোন মনি বেগম তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রির উদ্দেশ্য একই এলাকার বাসিন্দা হাশেম বেপারীর কাছে বায়না করেন। কিন্তু হাশেম বেপারী জমির সম্পূর্ণ টাকা পরিশোধ না করেই বিভিন্ন সময় তার লোকজন দিয়ে জমিতে দখল নেয়ার চেষ্টা করে আসছিল।
তারই জের ধরে আজ সকাল ১০ টার দিকে হাশেম বেপারীর নেতৃত্বে সেকেন থানতলী এলাকার বাসিন্দা হাওলাদারের ছেলে আঃ জলিল হাওলাদার, খোকন বেপারীর ছেলে মানিক বেপারী, সিরাজ মোল্লার ছেলে তুহিন মোল্লা সহ আরো শতাধিক লোকজন এসে জমিতে দখল নেয়ার চেষ্টা চলায়। এ সময় হানিফ খান ও তার স্ত্রী দুলালী খানম সহ তার বোনেরা এবং পরিবারের সবাইকে নিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুলালি খানমকে শীলতাহানীর চেষ্টা সহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালালে তার ছেলে সহ আরো আরো কয়েক জন আহত হন। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার একটি লিখিত অভিযোগ করেন দুলালী খানম।
এ ব্যাপারে দুলারি খানম বলেন, প্রতিপক্ষের লোকজন আমার স্বামীর বোনদের সম্পত্তি দখল করতে এলে আমারা সবাই বাঁধ দেই। এসময় তারা আমাকে শারীরিক ভাবে নির্যাতন চালায়।
দুলালী বেগমের স্বামী হানিফ খান বলেন, আমার চাচা হামেদালী সরদারের মেয়েরা তাদের সম্পত্তিও বিক্রি করা নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হয়। কিন্তু আমি তাদের পক্ষ নিতে গেলে হাশেম বেপারী তার ভাড়া করা লোকজন দিয়ে বিভিন্ন আমাকে ও আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছিল। আজ তারা কয়েকশ লোকজন নিয়ে এসে জমি দখলে নেয়ার চেষ্টা করলে আমরা সবাই মিলে বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা চালায়।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মানিক বেপারী বলেন, আজকে আমরা এমনিতেই জমি দেখতে গিয়েছিলাম। এসময় উভয় পক্ষের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। কোন হামলার ঘটনা ঘটেনি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এ ব্যাপারে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments