কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ ঢাকার সদরঘাট থেকে ঐতিহাসিক স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে এক বিশেষ রিভার ক্রুজ অনুষ্ঠিত হয়েছে। ‘Ambassadors’ Outreach Program’-এর আওতায় আয়োজিত এ উদ্যোগের উদ্দেশ্য ছিল বিদেশি কূটনীতিকদের সামনে বাংলাদেশের নদীপথ, নৌ-ঐতিহ্য, সংস্কৃতি ও নৌপরিবহন খাতে সরকারের অগ্রগতি তুলে ধরা।
আজ সকালে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সদরঘাটের ভিআইপি টার্মিনাল হতে চাঁদপুরের উদ্দেশ্যে পিএস মাহসুদ যাত্রা শুরু করে। দিনব্যাপী ক্রুজ চলাকালে কূটনীতিকগণ নদীপথের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং জাহাজে মধ্যাহ্নভোজে অংশ নেন। কূটনৈতিকগণের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা কূটনীতিকদের নদীভিত্তিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নদী সংরক্ষণ কার্যক্রম এবং ঐতিহ্যবাহী নৌযান সংরক্ষণে সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ঐতিহাসিক পিএস মাহসুদের সংরক্ষণ কার্যক্রম ও ইতিহাস সম্পর্কেও কূটনীতিকদের ধারণা প্রদান করা হয়।
নৌপরিবহন উপদেষ্টা ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে বিদেশি কূটনীতিকদের স্বাগত জানান। তিনি বাংলাদেশের নদীকেন্দ্রীক পর্যটনের অপার সম্ভাবনার বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, নদীপথের পুনরুজ্জীবন ও নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ঐতিহ্যবাহী পিএস মাহসুদে কূটনীতিকদের যাত্রা আমাদের নদীজ সংস্কৃতির ধারাবাহিকতা ও উন্নয়ন প্রচেষ্টার একটি প্রতীক হিসেবে বিবেচিত বলে তিনি মন্তব্য করেন।
অংশগ্রহণকারী কূটনীতিকগণ বাংলাদেশের নদী-নির্ভর পর্যটনের সম্ভাবনায় মুগ্ধ হন। তাঁরা জানান, স্ব স্ব দেশের পর্যটকদেরকে বাংলাদেশের নদীপথভিত্তিক পর্যটন সম্পর্কে—বিশেষ করে শতবর্ষী ঐতিহাসিক প্যাডেল স্টিমারে ভ্রমণে উদ্দীপ্ত করতে ভূমিকা রাখবেন।
দিনব্যাপী এ রিভার ক্রুজ শেষে বিকালে স্টিমারটি পুনরায় সদরঘাট ভিআইপি টার্মিনালে নোঙর করে। এতে অংশগ্রহণকারী বিদেশি কূটনীতিকদের মাঝে বাংলাদেশের নদীপথ, সংস্কৃতি এবং উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments