রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামে সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় জনস্বার্থে ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে ১নং খতিয়ান ভূক্ত খালে প্রতিদিন এলাকার এবং আশে পাশের শত শত নৌকা ও ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচল করে। খালটি জনসাধারণের ব্যবহার,নৌযান চলাচল,এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজের জন্য খুবই গুরুত্ব বহন করে। সম্প্রতি ওই এলাকার লোকমান হোসেন ও মজিবুর শেখ বালু ও মাটি দিয়ে খালের একাংশ ভরাট করে সেখানে কসতঘর উত্তোলন করে জনস্বার্থের পরিপন্থী কার্য্যকলাপে লিপ্ত রয়েছে। একইভাবে আরো অনেকের বিরুদ্ধে খাল দখল করে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। স্থানীয় একটি ভূমিদস্যু চক্র খাল ভরাট করে ষ্ট্যাম্পের মাধ্যমে ভূমিহীন পরিবারের কাছে তা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সচেতনমহল তাদের বাধা নিষেধ করা সত্বেও তারা খাল দখল অব্যাহত রেখেছে। এ ব্যপারে অভিযুক্ত লোকমান হোসেন ও মজিবুর শেখের দাবি তারাসহ অনেক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ভূমিহীন হয়ে পড়ায় খাল ভরাট করে সেখানে বসবাস করছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষার দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments