সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের বার্ষিক পরিবারিক নৌ-ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সদরঘা,টের বাদামতলী রকেট ঘাট থেকে সকাল ৯ টায় এমভি মধুমতি নামে বৃহৎ লঞ্চটি যাত্রা শুরু করে চাঁদপুরের মোহনপুর রিসোর্টে এসে বিরতি দিয়ে পূনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এসময় লঞ্চটিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। নৌ-ভ্রমনটি সকলে নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে উপভোগ করেন। এই বার্ষিক নৌ-ভ্রমনে বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার ঢাকায় বসবাসকারী চারশ বিভিন্ন পেশাজীবি, সরকারী কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
সকালে নাস্তা বিতরণের মধ্যদিয়ে নৌ-ভ্রমনের যাত্রা শুরু হয়। দুপুরের খাবার পরিবেশনের পূর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পরিষদের নির্বাহী চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলি, যুগ্ম-মহাসচিব মো. জহিরুল আলম নিউটন প্রমূখ।
অনুষ্ঠানে ভাল সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয়, আশকার ইবনে খাজা ও সাইফুদ্দিন করিম মুন্নাকে। সন্ধ্যায় অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
জানা যায়, এই নৌ-ভ্রমনে কুমিল্লা, বগুড়া ও চাঁদপুরের আমন্ত্রিত অতিথি'রাও উপস্থিত ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ঢাকায় বসবাসকারী বৃহত্তর ময়মনসিংহের সংগীতশিল্পীরা, কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব আহামেদ কাদরী লিটন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments