উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বাবরখানা নাপিতবাড়ীতে মাদকের আখরা। সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের হারুন অর রশিদের ছেলে তানভির হাসান ওরফে সরোয়ার হোসেন সরদার(৩৮), মোক্তার সরদারের ছেলে মিঠু সরদার(২৩), মিলন সরদার(৩৮) মিলে চালাচ্ছে ইয়াবা ও গাজার রমরমা ব্যবসা বলে অভিযোগ করেছে এলাকার সচেতনমহল। মাদকের মামলায় হাজতবাস করে জামিনে এসে প্রশাসনকে ফাকি দিয়ে পুনরায় অবাধে চালাচ্ছে মরননাসক ইয়াবা ও গাজা ব্যবসা। যুব সমাজ ধংশের পথে। ভয়ে মুখ খুলছেনা এলাকার সাধারনরা। তারা বসতবাড়ী করে প্রশাসনের চোখে ধুয়া দিতে স্ত্রী সন্তান নিয়ে সাজানো গোছানো সংসার চালাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত সন্ধ্যা ঘনিয়ে এলে মাদকের হাট বসায় তাদের বাড়ীতে। নাপিত বাড়ী নামে পরিচিত ওই বাড়ী। জানা যায় ২১/০৩/২০২১ তারিখ নারায়নগঞ্জ থেকে ৪৭ হাজার ৩শত ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ১২ হাজার ৭শত টাকা এবং একটি মাইক্রোবাসসহ তানভির হাসান ওরফে সরোয়ার হোসেন সরদারকে গ্রেফতার করেছিল র্যাব। নারায়নগঞ্জ বন্দর থানার এফআইআর নং-৩৫, জি.আর মামলা নং-১১১। ৭/১১/২০১৯ তারিখ ৪ শত ৯৩ পিস ইয়াবাসহ মিঠু সরদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উজিরপুর মডেল থানার এফআইআর নং- ৫ ও জি.আর-২৬৬নং মামলা দায়ের হয়। ৩১/১২/২০১৯ তারিখ ১০ গ্রাম গাজাসহ মিলন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। যার উজিরপুর মডেল থানার এফআইআর নং-২২, জি.আর ৩০৯। এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন প্রতিরাতে ওই বাড়ীতে প্রভাবশালীদের আনাগোনা দেখা যায়। এদিকে মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য ওই মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তানভীর হাসান সরোয়ারের ব্যাপারে খোজ খবর নেওয়া হয়েছে । সে নারায়নগঞ্জে বিপুল পরিমান ইয়াবা সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে বলে জেনেছি। তবে তার উপরে কঠোর নজরদারী রয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments