স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাও জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়লেন। ইতিপূর্বে যারাই রওশন এরশাদের দিকে ধাবিত হয়েছেন তারা সবাই জিএম কাদেরের জাপা থেকে অব্যাহতিপ্রাপ্ত হলেও বাবলা সেচ্ছায় যোগ দিলেন রওশন এরশাদের দলে।
রবিবার দুপুরে রওশন এরশাদের গুলশানস্থ এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন সৈয়দ আবু হোসেন বাবলা।
এসময় বাবলা বলেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যােমে জাতীয় পার্টি গঠন করবো। সারাদেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখতে পারছে এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেছে স্ত্রী বড়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments