সিলেট অফিস: গত ৪ এপ্রিল ২০২২ ইংসনে মহাসড়ক ব্যতিত৷ তিন চাকার আটো রিকশা চলাচলে উচ্চ আদালতে কোন বিধিনিষেধ রাখা হয়নি অথচ রাস্তা ঘাটে নিরিহ রিক্সা ভ্যান চালকদের নানাভাবে হয়রানি করা হয়।
আমরা চাই কাজের নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা।রিক্সা শ্রমিক ও যাত্রীদের রিক্সা শ্রমিক ও যাত্রীদেরসুবিধার্তে পর্যাপ্ত স্টাণ্ড নির্মাণ করতে হবে। রিক্সা ভ্যান শ্রমিকদের উপর সকল প্রকার চাঁদাবাজি জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। বর্তমান বাজার দর শ্রমিকদের আয়ের চেয়ে দ্বিগুণ। চাল,ডাল,তেল লবন,আলু পিয়াজ,ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক সংঘের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রায়পাড়াস্থ রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো: আব্দুর রউফের সভাপতিত্বে ও মো: আব্দুল করিমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সহসভাপতি কবি ও লেখক সৌরভ ভূষন দেব, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ। সভায় মোহাম্মদ আব্দুর রউফকে সভাপতি ওআব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি আলী আকবর, আশরাফ আলী,সহ সাধারণ সম্পাদক মো: তারেক মিয়া,আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক ননী বাবু,প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তরসম্পাদক আশিক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,নির্বাহীসদস্য কাউসার আহমেদ, গুলেনুর, মকবুল হোসেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments