স্টাফ রিপোটার: পুরান ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন কলোনিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার ১১ জুলাই বিকেলে পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, 'গত ১০ জুলাই দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। কলোনির বাসিন্দাদের শত শত বছরের আবাসস্থল থকে উচ্ছেদ করার জন্যে এ হামলা চালানো হয়েছে। আমরা গরিব-মেহনতি মানুষদের ওপর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানাই।'
নেতৃবৃন্দ বলেন, 'বহুতল মার্কেট ভবন নির্মাণের জন্যে হরিজনদের উচ্ছেদ করা চলবে না। ইতিমধ্যে যাঁদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাঁদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আগের জায়গায় সসম্মানে পুনর্বাসন করতে হবে।'
সমাবেশে সভাপতিত্ব করেন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments