বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধার কমিউনিস্ট পার্টির নেতা সাদিকুল মাস্টারসহ ৭ (সাত) নেতার মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে, মিহির ঘোষের মুক্তির দাবি জানিয়ে বলেন, ' চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষেসহ গাইবান্ধার নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা মূলত সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কমিউনিস্টদের কণ্ঠরোধ করার অপচেষ্টা। গাইবান্ধার সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের অনিয়ম দুর্নীতিসহ মিহির ঘোষের মুক্তির দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রমান করেছেন হামলা মামলা করে কমিউনিস্টদের কণ্ঠরোধ করা যায় না, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন থামানো যায় না।'
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতা কাজী রাকিবসহ প্রমুখ।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments