সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ গতবছর ৫ই আগষ্ট পরবর্তী কুমিল্লা সহ সারাদেশে প্রায় শতাধিক "মাজার-খানকা-দরবার শরীফ'-এ হামলা-ভাংচুর-লুটতরাজ-অগ্নিসংযোগ এর ঘটনায় দৃশ্যমান বিচারিক পদক্ষেপ গ্রহন এবং সারাদেশে সকল মাজার শরীফে শতভাগ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে জামালপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুর এর ব্যানারে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় ও মো. আবু সায়েম হীরার সার্বিক তত্ত্বাবধানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব চিশতীয়া খানকা, আলী করমুল্লা আল কাদেরী কোটামনি মাজার শরীফ, সাংবাদিক মো. আনোয়ার হোসেন বাগে আবেদ দরবার শরীফ, মো. মুরাদ বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, হোসেন আলী চিশতী, আনছার আলী চিশতী, তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, সামিদুল হক মোজাদ্দেদী, মোঃ আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতীয়া আবদুল্লাহ আলী মাইজভান্ডারি প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে নেহায়েত বিশৃঙ্খলতা সৃষ্টির লক্ষ্যে ইসলামের মূল ধারা তরিকাপন্থীদের অতি স্পর্শকাতর মাজার, খানকা, দরবার ও দরগাহ শরীফগুলোতে হামলা, ভাংচুর, লুটতরাজ অগ্নিসংযোগ এর মত ঘটনা ঘটাচ্ছে যা "তাসওয়াব ঐক্য পরিষদ, জামালপুর" বরাবরই তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উম্মা প্রকাশের সাথে সাথে বিচলিত এবং উৎকন্ঠার মধ্যে আছে। আমাদের জামালপুরের কোথায়ও এখনো কোন রকম হামলা-ভাংচুর হয় নাই কিন্তু আমরা সময় ভীতি-উৎকন্ঠার মধ্য দিয়েই সময় কাটাই।
বক্তারা জামালপুরের মাজার, খানকা, দরবার, দরগাহ শরীফগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করে বলেন জামালপুরের মানুষ যে শান্তি প্রিয় ও সম্প্রীতি বজায় রেখে চলে এই সুনাম যেন নষ্ট না হয়।
মানববন্ধন শেষে সারাদেশে যেন আর একটি মাজার ও দরবার শরীফ ভাঙ্গা না হয় সেই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জামালপুর দরবার শরীফসহ বিভিন্ন মাজারের আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments