নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের এক অর্ডারে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিসত্বর তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে। তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ।
রোববার বিকেলে(২৯ সেপ্টেম্বর) নাটোরের সিংড়ার সোয়াইর গ্রামে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নাটোরের নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশ যখনই সংকটে পড়ল তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ছে। ঠিক গত ১৫ বছর দেশের এই সংকটে জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আন্দোলনে হতাহতের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
দুলু আলো বলেন, গত ১৫ বছর উন্মুক্ত ভাবে আমরা সভা সমাবেশ করতে পারি নি। বিনা ভোটের এমপি মন্ত্রীদের পালিত সন্ত্রাসীরা বারবার বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালাত। এসবের বিচার বাংলার মাটিতেই হবে।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ বলেন, ৫ তারিখের পরে নতুন সূর্যোদয় হয়েছে। নতুন সূর্যোদয় ছিনিয়ে আনতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বাংলার মানুষকে। এবিজয় যাতে ষড়যন্ত্রকারীরা ছিনিয়ে নিয়ে যেতে না পারে।
সিংড়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, 'আমরা বিএনপি পরিবার' এর আহ্বায়ক আতিকুর রহমান রোকন ও সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিএনপি'র মিডিয়া সেলের সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সদস্য সচিব রহিম নেওয়াজ, শহীদ হৃদয় আহমেদ এর বাবা রাজু আহমেদ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে ঢাকায় নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা, শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলী'র বাবা-মায়ের হাতে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments