কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় আবদুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে তুলাতলী এলাকা এ দুর্ঘটনা ঘটে। মৃত আবদুস সোবাহান কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে বাড়ি থেকে তুলাতলী বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী মিমজাল (চট্র মেট্রো-ব-১১-০৮৯১) নামের পরিবহন তাকে চাপা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments