ডেস্ক রিপোর্ট: অর্ন্তবর্তিকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্যে স্বাক্ষাত করেছেন জাতীয় পার্টির একাংশের সিনিয়র কো:চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন বাবলা।
এই সময় বাবলার সঙ্গে ছিলেন এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বাক্ষাতের সময় আবু হোসেন বাবলা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ড. ইউনুস সাহেবের মতো বিশ্বনন্দিত একজন ব্যাক্তিত্বকে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় বাংলাদেশের ভাবমুর্তি যেমন বিশ্ব দরবারে অনেক গুন বেড়ে গেছে, তেমনি সংকট কাটিয়ে দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে উপদেষ্টা হিসেবে অর্ন্তবর্তী কালীন সরকারে স্থান দেওয়াকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বাবলা বলেন, এর মধ্যে দিয়ে আমাদের মেধাবী সন্তানরা তাদের মেধা দিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে অনেক দুর নিয়ে যেতে পারবে।
এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, আমাদের পার্টি কিছু বিষয় নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া দলীয় বিভিন্ন বিষয় আমরা তাকে অবহিত করেছি। তিনি আমাদের সব কথা শুনেছেন, এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ আগষ্ট পারিবারিক সফরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লী যান তিনি, গত ১১ আগষ্ট রাতে দেশে ফিরেন তারা।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments