ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য বাড়িতে যাওয়ার জন্য জোর করে অন্যের জমি দখল করে নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থরা গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন চলাকালে জানানো হয়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল এলাকায় খাল উদ্ধারের নামে অন্তত ৫০ জন কৃষকের জমি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। খাল কাটার মাটি না সরিয়ে পাশের জমি ভরাট করে রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা নির্মাণ হলে আখাউড়া-চান্দুরা সড়ক থেকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পথ কমে আসবে ও সহজ হবে। ভুক্তভোগীরা জানান, খালটি উদ্ধারে তাদের আপত্তি নেই। এতে তারা খুশি। কিন্তু অকারণে রাস্তা করায় তারা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এটা থেকে মুক্তি পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদনও করেছেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, জমি কইরা বাত খাই। হেই জমিত চেয়ারম্যান রাইতের বেলা মাডি ফালাই দিছে। জমি না থাকলে ফসল ফলামু কইত্তে। ফসল করতে না পারলে আমি খামু কি।
ভুক্তভোগীদের অভিযোগ, ৩নং ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল ও তার ভাই জেলা পরিষদ সদস্য বাবুল আক্তারের বাড়িতে যাওয়ার জন্য নতুন রাস্তা বানাতে জোর করে মালিকানাধীন জমিতে মাটি ফেলা হচ্ছে। জোরপুর্বক ভাবেই এ কাজ করা হচ্ছে। ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে খাল উদ্ধার করা হচ্ছে। আর জমিতে যাওয়ার জন্য রাস্তা করা হচ্ছে। আমার বাড়িতে যাওয়ার একাধিক রাস্তা আছে। এতে কারো ব্যক্তিগত জমি পড়ে থাকলে ব্যবস্থা নিবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, রাস্তা করতে গিয়ে ব্যক্তিগত জমি পড়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments