স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে।
আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন এ সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এদেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ, গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments