মুহাম্মদ সাইফুল্লাহ (সাভার)- শিল্পাঞ্চল আশুলিয়া থানায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু। ৩ মার্চ সোমবার দুপুরের দিকে তিনি এই দায়িত্ব নেন। এ সময় থানায় উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। উল্লেখ্য মনিরুল হক ডাবলু ১৯৭৮ সালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments