রাজশাহী অফিস: রাজশাহীর জনসমাবেশে নজর কেড়েছে ট্রেনে এমপি মুন্নার শোডাউন।
রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ১২ বগির এই বিশেষ ট্রেনটি ছেড়ে যায়।
জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ট্রেনে করে প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী নিয়ে রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে গেলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারাখন্দ) নির্বাচনী এলাকার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে এ ট্রেনে রওনা দেন। তবে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি ছেড়ে যায়।এরপর কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীদের তুলে নেয়। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে মুখরিত ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, স্থানীয় এমপি ডা. মিল্লাত মুন্নার ব্যক্তিগত উদ্যোগে ট্রেনে করে নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। ট্রেনের প্রতিটি বগিতে দিগুণেরও বেশি মানুষ যাচ্ছে। এছাড়া ট্রেনের ছাদেও যাচ্ছেন অসংখ্য নেতাকর্মী। আসন সংকুলান না হওয়ায় সিরাজগঞ্জ বাজার ও জামতৈল বাজারে অন্তত আরও দেড় হাজার নেতাকর্মী বাড়ি ফিরে গেছেন।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা বলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এই বিশেষ ট্রেন ভাড়া নিয়েছেন। জামতৈল স্টেশন থেকে বিরতিহীনভাবে ট্রেনটি রাজশাহী রেলওয় স্টেশনে গিয়ে থামবে। আবার সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে আজকেই ফিরে আসবে ট্রেনটি। ১২ বগির এই ট্রেনে প্রতিটি বগিতে ১০৫টি করে আসন রয়েছে। তবে আসনের চেয় দিগুণেরও বেশি মানুষ যাচ্ছেন।
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সরাসরি দেখতে পাননি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নেত্রীকে কাছ থেকে দেখার কিংবা সরাসরি ভাষণ শোনার একটি আকাঙ্ক্ষা রয়েছে। তাদের এই আকাঙ্ক্ষা পূরণে আমি এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। যাতে চার-পাঁচ হাজার মানুষ রাজশাহীতে যাবে জনসভা শুনে আবার ওই ট্রেনেই ফিরে আসবে। এছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে শতাধিক বাস, মাইক্রোবাসে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে সিরাজগঞ্জ থেকে ১০ হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছেন।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments