স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নিরব বলেছেন, দীর্ঘ ১৭ বছর যে গণতন্ত্রকে বন্দী করে রাখা হয়েছিলো ছাত্রজনতার আন্দোলনে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে। আর সেই গণতন্ত্রকে নসাৎ করার চক্রান্ত করছে পতিত আওয়ামী লীগ। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইয়ামিনের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় নিরব আরো বলেন, হঠাৎ করে যৌক্তিক এবং অযৌক্তিক কিছু দাবি নিয়ে কারো কারো এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের পরিস্থিতি দেশকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সকল অবকাঠামো ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়। আর এ ক্ষেত্রে তারা তাদের প্রভূ রাষ্ট্রকে ব্যবহার করছে। প্রভূ রাষ্ট্রও কোনো বাকশালিকে বাঁচাতে পারেনি, যার উদাহরণ ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক, আব্দুল কাদের, বাড্ডা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বাবুল হোসেন মীর প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments