সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ।
বুধবার (২৯মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ জেলা প্রশাসক -এর হাতে ফুল তুলে দেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ উমর ফারুক, ইন্সট্রাক্টর (নন-টেক) সেলিম আহমেদ এবং ইন্সট্রাক্টর শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আবুল কালাম আজাদ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন'কে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ক্যাম্পাস পরিদর্শনের আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষা সংশ্লিষ্ট যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments