বরিশাল অফিস: বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বরিশাল বিভাগের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবাব (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন বাস মালিক ও শ্রমিক সংগঠন।
জানাগেছে, মঙ্গলবার বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাসের স্ফদের কথাকাটাকাটি হয়। এখবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রূপাতলী বাসস্টান্ড গিয়ে দুটি গাড়ি ভাংচুড় করেন। এসময় বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। এসময় তারা বাস স্টাফদের বিচারের দাবিতে আট দফা দাবি জানা।
এপর্যায় নিরাপত্তার কারনে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতার বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাস চলাচল বন্ধ হওয়ায় চড়ম ভোগান্তদিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments