রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সম্মেলন কক্ষে (১২ জুন) বুধবার মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনূষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে কমিটির উপদেষ্ঠা নবাগত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, এ উপজেলায় মোটরসাইকেল চুরির নায়ক রয়েছে এ কারণে চুরি বন্ধ হচ্ছেনা, এদের ছদ্দবেশে ধরতে হবে। সংবাদকর্মিদের মধ্যে কিছু সাংবাদিক মানুষকে হয়রাণী করছে,তা বন্ধ করতে হবে। এজন্য প্রেসক্লাব গুলিতে মিটিং করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আরো বলেন, ভূমি অফিসগুলোর প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, এজন্য তহসিলদারদের আরো আন্তরিক হতে হবে। আরো বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা নবাগত ভাইসচেয়ারম্যান শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বিজিবি নায়েক সুবেদার ঠান্ডু,হাবিলদার নুর নবী, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান প্রমুখ।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
সব মন্তব্য
No Comments