কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীতে উচ্চতা কমিয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। এর ফলে ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবেনা কোন মাছধরা ট্রলার। আর ব্যহত হবে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে মাছ বিক্রি এবং বরফ আনা নেওয়ায় কাজ। বিষয়টি নিয়ে জেলেরা বেশ কয়েক বার মানববন্ধনসহ প্রতিবাধ জানালেও টনক নরেনি সংশ্লিষ্ট প্রশাসনের। তবে নির্মাণাধীন সেতুটি বর্তমান নকশায় পরিবর্তন এনে আরও অন্তত তিন মিটার উচ্চতার দাবি জানিয়েছেন জেলে সহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাপড়াভাঙ্গা নদীর লক্ষ্মীরহাট ও বরকুতিয়ার সংযোগস্থলের পুরোনো লোহার সেতুটি ভেঙে যাওয়ায় নতুন সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু এটির উচ্চতা আগের চেয়ে পাঁচ ফুট কম হওয়ায় মাছধরা ট্র্রলারসহ বিভিন্ন নৌযান স্বাভাবিকভাবে চলাচল বিঘ্নিত হবে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল আকন বলেন, এখানে পুরোনো একটি লোহার আয়রণ ব্রীজ ছিলো। সেটি গত তিন বছর আগে ট্রলারের ধাক্কায় ভেঙে যায়। বর্তমানে সেখানে সেতুটি নির্মাণ হচ্ছে। সেটি উচ্চতা কম থাকলে নৌ-চলাচলে বাধাগ্রস্থ হতে পারে বলে তিনি জানিয়েছেন।
এলজিইডির উপজেলা কর্মকর্তা মো.মোহর আলী বলেন, সেতুটি আগে যে ভাবে নির্মান করা হচ্ছিল। এখন তার চেয়ে উচু করা হচ্ছে। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে এ সেতুটি নির্মাণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments