কামরুজ্জামান শাহীন,ভোলা॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় এক যুগ পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে নির্বাচন কমিশন এই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণা হওয়ায় স্থানীয় জনসাধারণ, নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে উপজেলার আছলামপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. আবুল কাশেম মেলেটারী বলেন, দীর্ঘদিন পর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, আমরা খুবই আনন্দিত। এর ফলে চরফ্যাশন উপজেলার দুটি ইউনিয়নের জনগণ দীর্ঘদিন পর ভোট প্রদানের মাধ্যমে তাদের সেবা করার জন্য জনপ্রতিনিধি মনোনীত করার সুযোগ পেল।
উপজেলা নির্বাচন অফিস স‚ত্রে জানাযায়, বিগত ২০১১ সালে আছলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৪ সালে আছলামপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে ওমরপুর নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১২ নভেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আছলামপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯ শত ৩১ জন ও ওমরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১শ ৭৩ জন। এই দুটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments