সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৩টি গাভী ও ১টি ষাড় গরু চুরি হয়। ভূক্তভোগী মালিক গরুগুলো চুরির বিষয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিংড়া থানা পুলিশ উপজেলার সুকাশ ইউনিয়নের দোশোপাড়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আঃ রউফ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেন। তিনি দোশোপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গরুগুলোর মালিক সিংড়া থানায় উপস্থিত হয়ে সনাক্ত করলে উদ্ধারকৃত ৪টি গরু সলঙ্গা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments