সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী আটক করেছে জেলার বহুল সমালোচিত কূখ্যাত মাদকব্যবসায়ী জিয়াউল হককে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর পেয়ে এলাকার শত শত মানুষ জিয়াউলের বাড়ির চারপাশে ভিড় করে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নিজ বাড়ি থেকে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনগর গ্রামের বাসিন্দা মৃত জহুরুল হকের পুত্র জিয়াউল হক যৌথবাহিনীর হাতে আটক হয়।
আটক জিয়াউল হক জানায়, সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা টেবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন। মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। তিনি শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকেন। এছাড়া তিনি বলেন, তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতা, কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে থাকেন। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে থাকে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আইনের ফাঁকফোকর দিয়ে সে যেনো বেরিয়ে আসতে না পারে এ দাবিও জানান এলাকাবাসী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক মাদকব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments