বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরবাসীর বহু কাঙ্খিত দীর্ঘ ২০ বছরপর ৬ কৌটি ৯১লক্ষ টাকা ব্যয়ে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
রবিবার (৩ মার্চ) পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন,আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই, কিন্তু এর মূখ্য ভূমিকা পালন করতে হবে মেয়রকে । আপনারা প্রকল্প তৈরি করেন আমি সংসদে কথা বলে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন আগামি ৫বছরের জন্য শহর উন্নয়নে পরিকল্পনা তৈরি করেন ভবিষ্যতে আপনাদের ভোগান্তিতে পরতে হবে না।হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে পৌর ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান, এএসপি সার্কেল রেজাউল হক, আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ওসি সোহেল রানা, জাতীয় পাটি যুগ্ন আহবায়ক আবু তাহের, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সভাপতি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন রবিউল ইসলাম সবুজ, সাবেক মেয়র মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,
প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, সাবেক মেয়র আলমগীর সরকার,জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম,অধ্যাক্ষ মহাদেব বসাক, কাউন্সিলর ইসহাক আলী, কাউন্সিল হালিমা আক্তার ডলি,সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments